বলি রে মানুষ মানুষ এই জগতে -লালন শাহ

লালন শাহ এর গান বলি রে মানুষ মানুষ এই জগতে  – আজকের আয়োজন

বলি রে মানুষ মানুষ এই জগতে

 

বলি রে মানুষ মানুষ এই জগতে -লালন শাহ

বলি রে মানুষ মানুষ এই জগতে।

কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে ॥

যে চারে হয় ঘর গঠন

আগমেতে আছে রচন

ঘরের মাঝে বসে কোনজন

হয় তাই জানতে ॥

এই মানুষে না যায় চিনা

কী বস্তু কেমন জনা

নিরেকারে নিরঞ্জনা

যায় না তারে চিনতে ॥

মূল মানুষ এই মানুষে

ছাড়াছাড়ি কতটুকু সে

সিরাজ সাঁই কয় লালন বসে

বোঝ তত্ত্ব অন্তে ॥

বলি রে মানুষ মানুষ এই জগতে -লালন শাহ

 

লালনের গানের জনপ্রিয়তা

সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” গানটির অবস্থান ১৪তম।

আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃ

  • আমি অপার হয়ে বসে আছি
  • সব লোকে কয় লালন কি জাত সংসারে
  • কে বোঝে সাঁইয়ের লীলাখেলা
  • জাত গেলো জাত গেলো বলে
  • খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
  • আপন ঘরের খবর লে না
  • আমারে কি রাখবেন গুরু চরণদাসী
  • মন তুই করলি একি ইতরপনা
  • এই মানুষে সেই মানুষ আছে
  • যেখানে সাঁইর বারামখানা
  • বাড়ির কাছে আরশিনগর
  • আমার আপন খবর আপনার হয় না
  • দেখ না মন,ঝকমারি এই দুনিয়াদারী
  • ধর চোর হাওয়ার ঘরে ফান্দ পেতে
  • সব সৃষ্টি করলো যে জন
  • সময় গেলে সাধন হবে না
  • আছে আদি মক্কা এই মানব দেহে
  • তিন পাগলে হলো মেলা নদে এসে
  • এসব দেখি কানার হাট বাজার
  • মিলন হবে কত দিনে
  • কে বানাইলো এমন রঙমহল খানা

 

বলি রে মানুষ মানুষ এই জগতে -লালন শাহ

ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। আনুশেহ আনাদিল, অরূপ রাহী, ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী। লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন। একতারার সাথে বাউল গান আলাদা মাত্রা যোগ করে।

Leave a Comment