এমন যদি হত আমি পাখির মত [ Emon Jodi Hoto Ami Pakhir Moto ]
গায়ক ঃ রাহুল আনন্দ [ Rahul Anondo ]
Table of Contents
এমন যদি হত আমি পাখির মত
এমন যদি হত
আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
পালাই বহুদূরে
ক্লান্ত ভবঘুরে
ফিরব ঘরে কোথায় এমন ঘর।
বৃক্ষতলে শুয়ে
তোমার দুঃখ ছুঁয়ে
ঘুম আসেনা ঘুমও স্বার্থপর।
হঠাৎ ফিরে দেখি
নিজের মুখোমুখি
শূণ্য ভীষণ শূণ্য মনে হয়।
কী আর এমন হবে
কে পেয়েছে কবে
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়।
হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি।
দিনের আলো কাটে উড়ে উড়ে
তোমার আমার গানের সুরে।
জলের গান :
জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে।
ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।
এমন যদি হত আমি পাখির মত [ Emon Jodi Hoto Ami Pakhir Moto ] কভার ঃ
