গহীন গাঙ্গে ধরলাম পারি [ Gohin Gange Dhorlam Pari ]

গহীন গাঙ্গে ধরলাম পারি [ Gohin Gange Dhorlam Pari ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: বাবুল হোসেন [ Babul Hossain ]

 

গহীন গাঙ্গে ধরলাম পারি

গহীন গাঙ্গে ধরলাম পাড়ি
ঠিক ঠিকানা পাইলাম না।
ওথাল পাথাল ঢেউ রে গাঙ্গের
বাও বাতাস তো বুঝলাম না ।।
গহীন গাঙ্গে ধরলাম পাড়ি
ঠিক ঠিকানা পাইলাম না।
ওথাল পাথাল ঢেউ রে গাঙ্গের
বাও বাতাস তো বুঝলাম না ।।
জহরি জহন চেনে
কাঠুরিয়ায় কাঠ
রাখালিয়া কৃষক চেনে
ফসলের এই মাঠ ।।
স্বর্ণকারে স্বর্ণ চেনে
কামারুয়া কাসা
সতিন আনি জানে শুধু
গহীন গাঙ্গে ধরলাম পাড়ি
আব্দুল আলীম
পতির ভালবাসা
আমি কোন কিছু চিনলামনারে
বাও বাতাস তো বুঝলাম না ।।

আশিকে মাসুক চেনে
ভ্রমর চেনে ফুল।
মনিকারে মানিক চিনতে নাহি করে ভুল ।।
এই দুনিয়ায় বসত করি
দুনিয়া কেও চেনে না
প্রেমিক ছাড়া প্রেমের বেদন
আর কেও জানে না ।
আমি হইলাম আল্লার নাজির
কুল কিনারা পাইলাম না।।

গহীন গাঙ্গে ধরলাম পাড়ি
ঠিক ঠিকানা পাইলাম না।
ওথাল পাথাল ঢেউ রে গাঙ্গের
বাও বাতাস তো বুঝলাম না ।।
ওথাল পাথাল ঢেউ রে গাঙ্গের
বাও বাতাস তো বুঝলাম না।।

 

আব্দুল আলীমঃ

আব্দুল আলীম (২৭ জুলাই ১৯৩১ – ৫ সেপ্টেম্বর ১৯৭৪) ছিলেন বাংলাদেশের লোক সঙ্গীতের একজন শিল্পী। আবদুল আলীমের জন্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের (ভারত) মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বয়স থেকেই আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন; আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

দেশ বিভাগের পরে আব্দুল আলীম ঢাকায় চলে আসেন এবং রেডিওতে স্টাফ আর্টিস্ট হিসেবে গান গাইতে শুরু করেন। তিনি পরে টেলিভিশন সেন্টার চালু হলে সেখানেও সঙ্গীত পরিবেশন শুরু করেন। এছাড়াও তৎকালীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ সহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলীম গান করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রটি হলো ‘লালন ফকির’।

সব মিলিয়ে প্রায় ৫০০টির মতো গান রেকর্ড হয়েছিল তার। আব্দুল আলীম তার আধ্যাত্মিক ও মরমী মুর্শিদী গানের জন্য অমর হয়ে থাকবেন। কবি ও বাংলার লোক সঙ্গীতের গবেষক কবি আসাদ চৌধুরী বলেন, “সমাজাটকে যাঁরা জাগিয়েছেন আব্দুল আলীম তাঁদের একজন”। পেশাগত জীবনে আবদুল আলীম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক।

 

গহীন গাঙ্গে ধরলাম পারি [ Gohin Gange Dhorlam Pari ] কভার ঃ

 

 

Leave a Comment