চোখ বুঝিলে দুনিয়া আন্ধার [ Chokh bujile duniya andhar ]

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার [ Chokh bujile duniya andhar ]
গেয়েছেন : মোঃ রবিউল ইসলাম [ MD. Robiul Islam ]
মুল গায়ক : সৈয়দ আব্দুল হাদী [ Sayed Abdul Hadi ]

 

 

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার

চোখ বুজিলেই দুনিয়া আন্ধারহায় রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধারকীসের বাড়ি, কীসের ঘর, কীসের সংসারচোখ বুজিলেই দুনিয়া আন্ধারহায় রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়করলাম শুধু লাভেরই কারবার
ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়করলাম শুধু লাভেরই কারবারআইলে ভবে যাইতে হবে, ভাবলাম না একবার
চোখ বুজিলেই দুনিয়া আন্ধারহায় রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
গড়লো দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবরহেলায়-খেলায় দিন গেল আমারগড়লো দেহ যে কারিগর, রাখলাম না তার কোনো খবরহেলায়-খেলায় দিন গেল আমার
শেষ বিচারের আদালতে কেমনে পাবো পার?
চোখ বুজিলেই দুনিয়া আন্ধারহায় রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধারকীসের বাড়ি, কীসের ঘর, কীসের সংসারচোখ বুজিলেই দুনিয়া আন্ধারহায় রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

সৈয়দ আব্দুল হাদী :

সৈয়দ আব্দুল হাদী (জন্ম ১ জুলাই ১৯৪০) বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

সৈয়দ আবদুল হাদী দেশাত্ববোধক গানের জন্য জনপ্রিয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে সৈয়দ আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আবদুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু।

বেতারে গাওয়া তার প্রথম জনপ্রিয় গান ‘কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়মাধুরী দিয়ে ভরে তোলো’। সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের গানে সুর ও সংগীত পরিচালনা করেছিলেন লাকী আখ্‌ন্দ। এই চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সখি চলনা, সখি চলনা জলসা ঘরে এবার যাই’- গেয়েছেন সৈয়দ আবদুল হাদী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আবদুল হাদীর প্রথম রবীন্দ্র সংগীতের একক অ্যালবাম ‘যখন ভাঙলো মিলন মেলা’। সৈয়দ আবদুল হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস, পি.সি গোমেজ, আবদুল আহাদ, আবদুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ যুগিয়েছেন।

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার [ Chokh bujile duniya andhar ] কভার ঃ

 

 

Leave a Comment