গড়-মুসুল্লি বলছ কারে-লালন শাহ

লালন শাহ এর গান  গড়-মুসুল্লি বলছ কারে-নিয়ে আজকের আয়োজন

গড়-মুসুল্লি বলছ কারে

 

গড়-মুসুল্লি বলছ কারে-লালন শাহ

গড়-মুসল্লি বলছ কারে।

মুসুল্লি সব এ সংসারে ॥

শুনবো সাঁইয়ের নিগুম কথায়

কে পরালো খিলকা গলায়

আশা-তসবির জন্ম কোথায়

মাথায় তাজ পড়ালো কে রে ॥

একটি মরার পাঁচটি কাল্লা

কাল্লায় কাল্লায় বলছে আল্লা

কোন্ কাল্লায় হয় রাসুলউল্লা

সদাই নাম কে জপে রে ॥

তবন পড়ে হলি খাঁটি

উপরে ডোর নিচে কোপনি

লালন বলে এসব ফষ্টি

খাটবে না রে সাধুর দ্বারে ॥

 

লালনের গানের জনপ্রিয়তা

সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” গানটির অবস্থান ১৪তম। আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃ

  • আমি অপার হয়ে বসে আছি
  • সব লোকে কয় লালন কি জাত সংসারে
  • কে বোঝে সাঁইয়ের লীলাখেলা
  • জাত গেলো জাত গেলো বলে
  • খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
  • আপন ঘরের খবর লে না
  • আমারে কি রাখবেন গুরু চরণদাসী
  • মন তুই করলি একি ইতরপনা
  • এই মানুষে সেই মানুষ আছে
  • যেখানে সাঁইর বারামখানা
  • বাড়ির কাছে আরশিনগর
  • আমার আপন খবর আপনার হয় না
  • দেখ না মন,ঝকমারি এই দুনিয়াদারী
  • ধর চোর হাওয়ার ঘরে ফান্দ পেতে
  • সব সৃষ্টি করলো যে জন
  • সময় গেলে সাধন হবে না
  • আছে আদি মক্কা এই মানব দেহে
  • তিন পাগলে হলো মেলা নদে এসে
  • এসব দেখি কানার হাট বাজার
  • মিলন হবে কত দিনে
  • কে বানাইলো এমন রঙমহল খানা

 

 

গড়-মুসুল্লি বলছ কারে-লালন শাহ

 

ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। আনুশেহ আনাদিল, অরূপ রাহী, ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী। লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন। একতারার সাথে বাউল গান আলাদা মাত্রা যোগ করে।

Leave a Comment