লালন শাহ এর গান কী শোভা দ্বিদল পরে – নিয়ে আজকের আয়োজন।
Table of Contents
কী শোভা দ্বিদল পরে

কী শোভা দ্বিদল পরে।
রস-মণিমাণিক্যে রূপ ঝলক মারে ॥
অবিম্ব গস্তুতে নিত্য সে গোলক
বিরাজ করে তাহে পূৰ্ণ ব্ৰহ্মলোক
হলে দ্বিদল নির্ণয়, সব জানা যায়
প্রসন্ধি থাকে না সাধনদ্বারে ॥
শতদল সহস্র দলের দল
রসরতি রূপে করে চলাচল
দ্বিদলে স্থিতি, বিদ্যুৎ আকৃতি
ষড়দলে বারাম যোগান্তরে ॥
ষড়দলে সেতো ষড়তত্ত্ব হয়
দশমদলে মৃণালগতি গঙ্গা বয়
ত্রিধারা তার, ত্রিগুণে বিচার
লালন বলে গুরু অনুসারে ॥
লালনের গানের জনপ্রিয়তা
সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” গানটির অবস্থান ১৪তম। আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃ
|
|

ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। আনুশেহ আনাদিল, অরূপ রাহী, ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী। লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন। একতারার সাথে বাউল গান আলাদা মাত্রা যোগ করে।
