লালন শাহ এর গান গুরুকে ভজনা কর মন ভ্রান্ত হয়ো না-নিয়ে আজকের আয়োজন
গুরুকে ভজনা কর মন ভ্রান্ত হয়ো না

গুরুকে ভজনা কর মন ভ্রান্ত হয়ো না।
সদাই থেক সচেতনে অচেতনে ঘুম যেও না ॥
ব্যাধে যখন পাখি ধরতে যায়
নয়ন তার ঊর্ধ্বপানে রয়
এক নিরিখে চেয়ে থাকে পলক না ঘুরায়
আঁখি নড়লে পাখি যাবে
নয়নে পলক মের না ৷৷
ছিদ্র কুম্ভে জল আনিতে যায়
ও তাতে জল কী মতে ঊর্ধ্বেপানে রয়
আসা-যাওয়ায় দেরী হলে পিপাসায় প্রাণ যায়
মন তোর আসা-যাওয়ায় দিন ফুরালো
গুরু-মতি ঠিক হলো না ॥
নারিকেলে জলের সঞ্চার আচায় কি বাহার
রসে পরিপূর্ণ দেখতে চমৎকার
গোপনে আছে গোপিকা ভজন যার
সেই রসিক জানে মর্মসার
লালন বলে মনের ভুলে দেহের খবর নিলে না ॥
লালনের জীবনী