মাটির ঘরে বসত পাখি [ Matir Ghore Boshot Pakhi ]
গায়ক ঃ রাহুল আনন্দ [ Rahul Anondo ]
Table of Contents
মাটির ঘরে বসত পাখি
মাটির ঘরে বসত পাখির
মাটিতে ঘর তোলে
ধরতে গেলে শুয়া পাখি
শুন্যে উড়াল মারে
শুয়া যাও যাওরে যাওরে তেপান্তর…
বনে বনে ওড়ে পাখি
মনে পড়ে ছায়া
কোনবা দেশে কোনবা বেশে
পড়ে রবে কায়া…
শুয়া যাও যাওরে যাওরে তেপান্তর…
কালো রঙের গড়ন পাখির
সাদা রঙে ছাওয়া
নিজ দেশে নয় বৈদেশে
রঙ্গিলা নাও বাওয়া…
শুয়া যাও যাওরে যাওরে তেপান্তর…
জলের গান :
জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে।
ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।
মাটির ঘরে বসত পাখি [ Matir Ghore Boshot Pakhi ] কভার ঃ
