মন রে আপ্ততত্ত্ব না জানিলে-লালন শাহ

লালন শাহ এর গান  মন রে আপ্ততত্ত্ব না জানিলে-আজকের আয়োজন

মন রে আপ্ততত্ত্ব না জানিলে

 

মন রে আপ্ততত্ত্ব না জানিলে-লালন শাহ

মন রে আপ্ততত্ত্ব না জানিলে

ভজন হবে না পড়বি গোলে ৷

আগে জান গে কালুল্লা

আইনাল হক আল্লা

যারে মানুষ বলে;

পড়ে ভূত মন আর হস্ নে বারংবার

একবার দেখ না প্রেমনয়ন খুলে

আপনি সাঁই ফকির

আপনি হয় ফিকির

ও সে নীলের ছলে;

আপনা রে আপনি, ভুলে রব্বানি

আপনি ভাসে আপন প্রেমজলে ॥

লা ইলাহা তোন

ইল্লাল্লাহ জীবন

আছে প্রেমযুগলে;

লালন ফকির কয়, যাবি মন কোথায়

আপনার আজ আপনি ভুলে ॥

মন রে আপ্ততত্ত্ব না জানিলে-লালন শাহ

 

লালনের প্রসার

বাউল সম্রাট লালনের মাধ্যমেই বাউল গান সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠা লাভ করে। একেবারেই প্রচারবিমুখ লালন সাঁই তার দীর্ঘ সংগীত জীবনে অসংখ্য বাউল গান সৃষ্টি করেন যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এমনকি বর্তমান তরুণ প্রজন্মের কাছেও লালনের গান আধুনিকতার প্রতীক হিসেবেই ধরা দিয়ে আসছে।

মাটি, মানুষ, প্রকৃতি, জীবনবোধ, ধর্ম, প্রেম এবং দেশের কথাই বেশির ভাগ সময় ওঠে এসেছে লালনের গানে। লালনের গানের সংখ্যার তেমন কোন প্রামাণিক দলিল নেই। তবে তার সৃষ্ট গান অসংখ্য হওয়ায় সব গান সংরক্ষণ করা সম্ভব হয়নি। লালন সাঁই’র গান উপমহাদেশ ছাড়িয়ে সারা পৃথিবীতেই প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই লালনের গান আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে। রবীন্দ্রনাথ লালনের গান সংগ্রহ করে ১৯২২ সালে ভারতীয় পত্রিকার হারামনি শাখায় চারভাগে ২০টি গান প্রকাশ করেন। লালন সাঁই’র বাউল গানে উৎসাহী ও অনুপ্রাণিত হয়ে নিজেকে রবীন্দ্র-বাউল হিসেবে পরিচয় দিতেন স্বয়ং বিশ্বকবি।

লালনের গানের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে উপমহাদেশে অসংখ্য বাউলের আবির্ভাব ঘটে, যারা পরবর্তীতে বেশ ভালভাবেই প্রতিষ্ঠা লাভ করেন। বাউল গানকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যেতে লালন সাঁই’র ভূমিকা ছিল অনস্বীকার্য। তার মৃত্যুর ১২৫ বছর পরও বিন্দুমাত্র ভাটা পড়েনি লালন সাঁই’র গানের চেতনায়।

 

মন রে আপ্ততত্ত্ব না জানিলে-লালন শাহ

 

এখনও তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয় কিংবদন্তি এ বাউলের গানের মায়ায়। যে মায়ার টানে লালনের গান আজ পর্যন্ত তরুণ প্রজন্মের কণ্ঠে লালিত হয়ে আসছে দারুণভাবে। এমনই অমূল্য গানের ভাণ্ডার বাউল গানের এ সম্রাট রেখে গেছেন, যার মাধ্যমে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয় আলোকিত হয়ে চলেছে।

Leave a Comment