লালন শাহ এর গান মন তোর আজ ধরতে পারতাম হাতে-আজকের আয়োজন
Table of Contents
মন তোর আজ ধরতে পারতাম হাতে

মন তোর আজ ধরতে পারতাম হাতে
দেখাতাম হা রে মন কি মুনা
কেমনে করে সদাই আল্ ডেঙ্গাতে ॥
কী বলবো সে বেহাতে আমার
নইলে কি মন এ হাল তোমার
পাই নে গুণে তালের শুমার
কোন তালে নাচাও কোন পথে ৷
সদাই বলি আর ভুলবো না
তিলেকে তো ঠিক থাকে না
দুষ্ট লালচ দোষে মনা
মজালি আজ আমায় নানা মতে ॥
ক্রমে তনু প’লো ভাটি
আর কবে মন হবি খাঁটি
লালন বলে নারদ কাঠি
ঠেকলে অমনি বেজে ওঠ তাতে ॥

লালনের গানের জনপ্রিয়তা
সমগ্র বিশ্বে,বিশেষ করে বাংলাদেশসহ সমগ্র ভারতীয় উপমহাদেশে লালনের গান বেশ জনপ্রিয়। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় লালনের “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” গানটির অবস্থান ১৪তম।
আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গানঃ
|
|

ফরিদা পারভিন উপমহাদেশের সেরা লালন সঙ্গীত শিল্পীদের একজন। আনুশেহ আনাদিল, অরূপ রাহী, ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী। লালনের মাজারে অসংখ্য বাউল শিল্পী একতারা বাজিয়ে লালন গানের চর্চা করে থাকেন। একতারার সাথে বাউল গান আলাদা মাত্রা যোগ করে।
