জলে যাইওনা গো রাই [ Jole Jaiyona Go Rai ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: সুজন বাউলা [ Sujon Baula ]
Table of Contents
জলে যাইওনা গো রাই
জলে যাইও না গো রাই,
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।
জলে যাইও না গো রাই,
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই,
আইজ কালিয়ার জলে যাওয়ার ..
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই গো
জলে যাইও না গো রাই,
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।
ভঙ্গি করি দাঁড়ায় আছেন বিনোদ কানাই
ভঙ্গি করি দাঁড়ায় আছেন বিনোদ কানাই
বিনোদ কানাই,
যৌবত নারী দেখলে পরে..
যৌবত নারী দেখলে পরে
আড় নয়নে চায় গো
জলে যাইও না গো রাই
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।
মায়ের পিন্দইন যেমন তেমন
বইনে পিন্দইন শাড়ী,
আমার শ্রীমতি রাধিকার পিন্দইন ..
শ্রীমতি রাধিকার পিন্দইন কৃষ্ণনীলাম্বরী।
জলে যাইও না গো রাই
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই
শোন গো ধনী রাই,
কালার লাগি হইছইন পাগল ..
কালার লাগি হইছইন পাগল কমলিনী রাই গো
জলে যাইও না গো রাই,
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।
জলে যাইও না গো রাই,
আইজ কালিয়ার জলে যাওয়ার
জাতের বিচার নাই।
Jole Jaiyona Go Rai
রাধারমণ দত্ত :
রাধারমণ দত্ত, জন্মসূত্রে রাধারমণ দত্ত পুরকায়স্থ, (১৮৩৩ – ১৯১৫) একজন বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈঞ্চব বাউল, ধামালি নৃত্য-এর প্রবর্তক। সংগীতানুরাগীদের কাছে তিনি রাধারমণ বলেই সমাধিক পরিচিত। বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণ দত্ত। তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতের বাঙ্গালীদের কাছে প্রিয়।
রাধা রমন নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কৃষ্ণ বিরহের আকুতি আর না-পাওয়ার ব্যথা কিংবা সব পেয়েও না-পাওয়ার কষ্ট তাকে সাধকে পরিণত করেছে। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইলসহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন।
জলে যাইওনা গো রাই [ Jole Jaiyona Go Rai ] কভার ঃ
