লালন শাহ এর গান জান গে বরজোখ ভেদ পড়ে বিলায়েত-নিয়ে আজকের আয়োজন
জান গে বরজোখ ভেদ পড়ে বিলায়েত

জান গে বরজোখ ভেদ পড়ে বিলায়েত
অচিনকে চিনবি ঐ বরজোখ ধরে
নবুয়তে সব, অদেখা তপজপ
বিলায়েতে দীপ্তকার দেখ নজরে ॥
বরজোখে যার নাহি নেহারা
আখেরে সাঁইয়ের রূপ চিনবে কি তারা
নবি সরওয়ার বলছে বারংবার
প্রমাণ আছে তার হাদিস মাঝারে ॥
সেই প্রমাণ এখানে মানি
অদেখা রে দেখে কেমনে চিনি
যদি চিনা যায়, তার বিধি হয়
আরেক জনকে সত্য বিশ্বাস করে ॥
নবুয়ত বিলায়েত কারে বলা যায় যে ভজে মুরশিদ সেই জানতে পায়
লালন ফকির কয়, আরেক ধান্দা হয়
বস্তু বিনে নামে পেট কই ভরে ॥

লালনের দর্শন
যদিও তিনি একবার লালন ‘ফকির’ বলেছেন, এরপরই তাকে আবার ‘বাউল’ বলেছেন, যেখানে বাউল এবং ফকিরের অর্থ পারস্পরিক সংঘর্ষপ্রবণ।